একজোড়া ঠোট, হোক না তা মানুষের না হয়ে সপ্নের দেবীর। তার একটু বিরতী দিয়ে একটু কম্পন বা নড়ে উঠা এতটা শুন্যতা বোধ জন্ম দিতে পারে কারো মনে জানা ছিলো না মিথুনের।
আজো গত সপ্তাহের মত গাড়ো নীল সালোয়ার কামিজ পরে ছিলো মেয়েটা, প্রতি শুক্রবার সকালে এই পোষাকেই দেখা যায় ওকে। সকালের উষ্ণ রোদে শরীর এলিয়ে দিয়ে বসে থাকে ও, কানে হেডফোন লাগিয়ে ছাদে…। আচ্ছা কি শুনে ও? এফ না কোন গান ? শুক্রবার এই সকাল ৭ টার দিকে রেডিও চ্যানেল গুলোতে কি প্রগাম হয় জেনে নিতে হবে কারো থেকে।
গতদিন ও ঠিক ছিলো সব ই, রোজ শুক্রবারের মত আজো নীল মেয়েটা এসে বসে ছিলো ছাদে, জানালার পর্দা একটু ফাক করে বেশ মুগ্ধ হয়েই দেখছিলো মিথুন।মাঝখানে বাধ সাধলো মেয়েটার বেয়ারা ফোন টা, হটাত ই হয়তো বেজে উঠলো, …
সে কি, কার ফোন পেয়ে গোমড়া মুখ টা ভরে গেলো চাদের আলোয় ! কার সাথে অত হেসে কথা বলতেছে ও ! এইটা হইতে পারে না , নাহ একটা বিহিত আজকেই করা লাগবে , আর দেরী করা যাবে না।
……।।
হুম, পাওয়া গেছে, রিক্সার জন্য দারিয়ে আছে নীল মেয়েটা, এখন অবশ্য হালকা গোলাপী মেয়েও বলা যায়, তবু নীল মেয়ে শুনতেই ভালো লাগে…।
-শুনুন।।
-আগে আপনি শুনেন
- ইয়ে মানে, আসলে
- মানে কিছুই নাই, আমাকে ডেনমার্ক থেকে আমার ফ্রেন্ড ফোন করছিলো, বুঝছেন ?
- হু
- আন্ডা বুঝছেন।
- হু
- হু হু করবেন না! অসহ্য ! ফ্রেন্ড এর সাথেও কথা বলতে দিবেন না নাকি !!!থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে যাবে বলে দিলাম!! (বাই শিমুল, The Unsocial Man)

ঘুরে আসুন www.fajlami.com থেকে

0 comments:

Post a Comment

 
Top